লোড হচ্ছে...
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা অতিক্রম করে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হয়।
২ দিন আগে

আইইইএফএর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে এলএনজি আমদানি ছিল ৪৪ লাখ ৩০ হাজার টন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ লাখ ৩০ হাজার টনে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। অথচ একই সময়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়েনি; বরং ২০১৯ সাল থেকে প্রতি বছর গড়ে ৪ দশমিক ৬৪ শতাংশ হারে কমেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি মেটাতে আমদানির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে।
২১ দিন আগে

চুক্তি ব্যবস্থাপনায় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএলসি চুক্তির ১৩.২(জে) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর যোগ্য বিল পরিশোধ না হলে এবং বিলের নির্ধারিত তারিখের পর ১০ কর্মদিবস অতিবাহিত হলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যসম্পাদন স্থগিত রাখার সুযোগ রয়েছে। তবে ওই স্থগিতাবস্থাতেও সক্ষমতাভিত্তিক অর্থ পরিশোধের বিধান বহাল থাকে।
২৫ দিন আগে

বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প, সরকারি পর্যায়ে (জিটুজি) বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নের বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
১৫ অক্টোবর, ২০২৬


